মুন্সীগঞ্জে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৮ জুন, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক:
আগামী ২০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ সদর থানায় আগমন করবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


জানা গেছে, বিএনপির মহাসচিবের আগমন উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা তাঁকে বরণ করে নিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। ইতোমধ্যে শুভেচ্ছা ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণের কাজ শুরু হয়েছে।


দলীয় নেতারা জানান, বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতেই তাঁর এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা ও সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, মহাসচিবের এ সফর দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও উজ্জীবিত করবে।


এদিকে, বিএনপি মহাসচিবের আগমন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছেন মুন্সীগঞ্জের দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা।