নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে মুন্সীগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) দুপুরে জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে মুন্সীগঞ্জ জেলা কালেক্টরেট মাঠে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বৃক্ষরোপন ও রোপন করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানানো হয়।
এসময় মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।