সিরাজদিখানে টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জন গ্রেফতার

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৯ জুন, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
সিরাজদিখানে টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জন গ্রেফতার

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:


মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে জুয়া আসর থেকে নগদ ২২৫০/- (দুই হাজার দুইশত পঞ্চাশ) টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাহাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 সোমবার ৮ জুন বিকাল অনুমান সাড়ে ৫ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ফজল কোম্পানীর বাড়ির পাশে সিড়িঘাট এলাকায় এসআই মোঃ শাহ আলী ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে এ ৮ জনকে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃতরা হলেন রাজা মিয়া (৪৫), পিতা-মৃত নুর ইসলাম, সাং-পলাশপুর,মোঃ বিপ্লব (৫০), পিতা-প্রেমকার আলী সাং-ইসলামপুর,আঃ জলিল (৩৭), পিতা-মৃত আক্কেল আলী সাং-কুচিয়ামোড়া ফেরিঘাট,সেন্টু (৩০), পিতা-মোঃ মারফত আলী, সাং-পথারঘাটা, মোঃ হুমায়ুন শেখ (৫০), পিতা-মৃত গোলাম আলী শেখ, মোঃ ইমদাদুল হক (৬০), পিতা-মৃত ফরিদুল মন্ডল, মোঃ বকুল (৪৮), পিতা-মৃত মেন্দু মিয়া, সাং-কুচিয়ামোড়া, সর্ব সাং-সিরাজদিখান,মোঃ সোহাগ (৪৮), পিতা-মৃত রেজাউল, সাং-খৈওরা, থানা-লৌহজং, সর্ব জেলা-মুন্সীগঞ্জ।


সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান,পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, মহোদয়ের কঠোর দিক-নির্দেশনায় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ফজল কোম্পানীর বাড়ির পাশে সিড়িঘাট এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৮ জনকে দুই হাজার দুইশত পঞ্চাশ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ গ্রেফতার করি। থানা এলাকায় মাদক ও জুয়া নির্মুলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তাহাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।