নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি :
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং বৃক্ষরোপণের পর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তাহলেই একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
আমরা বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও বিভিন্ন স্থানে নিয়মিত গাছ লাগাই। কিন্তু অনেক ক্ষেত্রেই এসব গাছের যথাযথ পরিচর্যা করা হয় না। ফলে প্রতি বছর অসংখ্য গাছ রক্ষণাবেক্ষণের অভাবে মারা যায়। তাই এখন থেকেই আমাদের সচেতন হতে হবে এবং গাছ লাগানোর পাশাপাশি সেগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে।
প্রতি বছর অসংখ্য গাছপালা ও বনভূমি উজাড় করে কেটে ফেলা হচ্ছে। গাছ নিধন করে গড়ে তোলা হচ্ছে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। এছাড়াও সড়কের পাশসহ বিভিন্ন স্থান থেকে ব্যাপক হারে গাছ কাটা হলেও সেই তুলনায় যে বৃক্ষরোপণ করা হয় তার অধিকাংশেরই সঠিক রক্ষণাবেক্ষণ হয় না।
এ পরিস্থিতি মোকাবেলায় শুধু সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনকেও এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণে সচেতনতা বাড়ানো জরুরি। রক্ষণাবেক্ষণ বিষয়ে বন বিভাগ,জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। তাহলেই পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।
সবুজ বনায়ন গড়ে তোলার পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীসহ সমাজের সচেতন মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। শুধু গাছ লাগানোই না বরং সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। নিয়মিত পরিচর্যা ও যত্নের মাধ্যমে গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এভাবেই ধীরে ধীরে আমাদের সমাজ ও দেশজুড়ে গড়ে উঠবে একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ।
সারা বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ বৃক্ষরোপণের সংবাদ আমরা গণমাধ্যমে দেখতে পাই। তবে পরবর্তীতে সেই গাছগুলোর প্রকৃত অবস্থা কী, কতগুলো গাছ টিকে আছে কিংবা কতটুকু পরিচর্যা করা হচ্ছে সে বিষয়গুলো খুব কমই সামনে আসে। অনেক ক্ষেত্রে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে লাগানো গাছ নষ্ট হয়ে যায়। তাই শুধু বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেই হবে না এর ধারাবাহিক পরিচর্যা ও তদারকির প্রতিও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মনে করেন লেখক সাংবাদিক সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয়