মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদের ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৭ মে, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি: 
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই প্রত্যাশা।


তিনি বলেন, ঈদুল আযহায় কুরবানির পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণ ও ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে। কুরবানির বর্জ্য যেখানে-সেখানে ফেলে না রেখে নির্ধারিত স্থানে ফেলতে এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার জন্য তিনি মুন্সীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।


 তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়তে নাগরিক সচেতনতাই সবচেয়ে বড় শক্তি।
মোঃ মহিউদ্দিন আহমেদ আরও বলেন, দেশনায়ক Tarique Rahman এর নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। পাশাপাশি বর্তমান সরকারের সময়ে দেশের অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ, ডিজিটাল সেবা ও নাগরিক সুবিধা সম্প্রসারণে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের শিক্ষা ধারণ করে সকল ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।


শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।