সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৬ মে, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি :
মুন্সিগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সিগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজল ও সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা।


এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল আযহা। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা বয়ে আনে।


তারা মুন্সিগঞ্জের সকল সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক কর্মী এবং জেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। একই সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের সবাইকে ঐক্যবদ্ধ থেকে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।


শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, সংস্কৃতি সমাজকে সুন্দর ও মানবিক করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।