নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান জেলার সকল সাংবাদিকসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। নানা প্রতিকূলতা ও ঝুঁকি মোকাবিলা করেও সংবাদকর্মীরা মানুষের কথা তুলে ধরছেন এবং সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল সাংবাদিকের পেশাগত নিরাপত্তা, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
এসময় তিনি ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আজহার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।