সাবেক জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ পাঠানের ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২২ মে, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
সাবেক জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ পাঠানের ঈদ শুভেচ্ছা

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ পাঠান মুন্সিগঞ্জ জেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি আরও বলেন, মুন্সিগঞ্জের উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ সুলতান আহমেদকে মেয়র হিসেবে সমর্থন দেওয়ার জন্য তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানান।


সিরাজ পাঠান বলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের হাতকে আরও শক্তিশালী করে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও সুন্দর মুন্সিগঞ্জ পৌরসভা গড়ে তোলা সম্ভব।


 তিনি আশা প্রকাশ করেন, সুলতান আহমেদের নেতৃত্বে পৌরসভা উন্নয়ন, নাগরিক সেবা ও পরিচ্ছন্ন পরিবেশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শেষে তিনি দেশবাসীসহ মুন্সিগঞ্জ জেলার সকল মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশা ব্যক্ত করেন।