মিরকাদিমে শহীদ বাবা আদম জামে মসজিদে বিশুদ্ধ পানি সরবরাহে পৌরসভার অনুদান

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০৮ মে, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মিরকাদিমে শহীদ বাবা আদম জামে মসজিদে বিশুদ্ধ পানি সরবরাহে পৌরসভার অনুদান

নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের মিরকাদিমে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ বাবা আদম জামে মসজিদ-এ মুসল্লিদের ওযুর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ৮০ হাজার টাকার অনুদান দিয়েছে মিরকাদিম পৌরসভা।


শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মোঃ মাসুদুর রহমান মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন।



এসময় তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে আগত মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সেবাসমূহ নিশ্চিত করতে পৌরসভা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত হলে মুসল্লিরা আরও স্বাচ্ছন্দ্যে ইবাদত-বন্দেগি করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।


মসজিদ কমিটির পক্ষ থেকে পৌর প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও মুসল্লিদের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।