নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জে ইয়াবা লেনদেন এর সময় গোয়েন্দা পুলিশ ডিবির হাতে আটক হয়েছে দুজন। এ সময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার ২৭ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরস্বরাই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নয়াগাও মধ্যপাড়ার বাসিন্দা নাহিদা বেগম (৩০) ও গোসাইবাগ বীরবাড়ির মজিবর বীর (৫৬)
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম জানান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই রাসেদ মুন্সির নেতৃত্বে একটি দল মিরস্বরাই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় জনৈক রোমেন বেপারীর বাড়ির সামনের ইটের রাস্তার উপর সন্দেহজনক অবস্থায় ২জনকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছেন এই ঘটনায় মুন্সিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে