নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতি শনিবার স্থানীয় সংসদ সদস্যের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ-৩ আসনে প্রস্তুতিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৯শে এপ্রিল মুন্সিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে মুন্সীগঞ্জ-৩ আসন এর সংসদ সদস্য কামরুজ্জামান রতন এর নির্দেশনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করে পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আগামী শনিবার থেকে নিয়মিতভাবে ইউনিয়ন, পৌরসভা ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, বিএনপির এই উদ্যোগের মাধ্যমে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হবে।
পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ বশির উল্লাহ, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, জেলা যুবদলের আহবায়ক সদস্য রাজু,,সৃজন,সিরাজ পাঠান,ইব্রাহিম আহমেদ তপু, শহর যুবদলের যুগ্ন আহবায়ক সালেহিন,সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল রহমান জামাল সদর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক পলাশ শহর ছাত্রদলের আহবায়ক মোঃ রোমান,হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফসান,জিহাদ, যুগ্ন আহবায়ক সোয়াইব স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, প্রতি শনিবার নিয়মিতভাবে এই পরিচ্ছন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।