নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় বালক ও বালিকাদের দাবা, কাবাডি, কারাতে, ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৬ মুন্সীগঞ্জ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ বশির উল্লাহ জেলা ক্রিয়া অফিসার আলেয়া ফেরদৌস, আয়নাল হক স্বপন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বালক ও বালিকারা দাবা, কাবাডি, কারাতে ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও ফুটবল প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।