মুন্সীগঞ্জের তরুণ আইটি উদ্যোক্তা অপূর্বর সাফল্যের গল্প

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০২ এপ্রিল, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ছবি প্রতিনিধ

মুন্সীগঞ্জের তরুণ আইটি উদ্যোক্তা অপূর্বর সাফল্যের গল্প

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার তরুণ আইটি উদ্যোক্তা অপূর্ব তার সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছেন। অল্প বয়সেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দক্ষ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হিসেবে, যা ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।


 

সোশ্যাল মিডিয়া নিরাপত্তায় অপূর্বর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সেলিব্রিটি ও বিশিষ্ট ব্যক্তিদের ফেসবুক প্রোফাইল ও পেজ সুরক্ষা, ভেরিফিকেশন নিশ্চিত করা এবং হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার এই দক্ষতা ও নির্ভরযোগ্যতার কারণে ব্যবহারকারীদের মধ্যে তিনি আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

 

এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় হয়রানির শিকার ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন তিনি। ফলে অনেকেই তার মাধ্যমে ফিরে পাচ্ছেন তাদের হারানো ডিজিটাল নিরাপত্তা ও আত্মবিশ্বাস।

বর্তমানে অপূর্ব “TRS Team – We Fight for BD” এর সিনিয়র অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে টিমটি দেশের সাইবার নিরাপত্তা জোরদার এবং বিভিন্ন সাইবার হুমকি মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

 

অপূর্বর বিশ্বাস, সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক সুযোগ-সুবিধা পেলে তিনি দেশের সাইবার নিরাপত্তা ও আইটি খাতে আরও বড় অবদান রাখতে পারবেন। তার এই পথচলা তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা প্রমাণ করে—বাংলাদেশের সাইবার জগতে সম্ভাবনার কোনো সীমা নেই।