নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মোঃ জাহাঙ্গীর আলম : মুন্সিগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর স্বাক্ষরিত আদেশে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনার আলোকে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিতে জেলা প্রশাসক, মুন্সিগঞ্জকে সভাপতি করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, মুন্সিগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মুন্সিগঞ্জ; উপপরিচালক, জেলা সমাজসেবা অফিস, মুন্সিগঞ্জ; জেলা ক্রীড়া কর্মকর্তা, মুন্সিগঞ্জ; স্থানীয় ক্রীড়াবিদ মনির হোসেন রিপন।
কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় ক্রীড়া সংগঠক মোঃ বশির উল্লাহ ।
আদেশে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী গঠিত এই অ্যাডহক কমিটি জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
জেলা ক্রীড়াঙ্গনে এ কমিটি গঠনের মাধ্যমে নতুন উদ্যমে ক্রীড়া কার্যক্রম এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।