জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৮ মার্চ, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের কার্যক্রমে আরও গতি আনতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


 শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


 

বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং জাতীয় সংসদের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।


বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম–এর সহধর্মিণী দিলারা হাফিজ–এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এ সময় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

 

বৈঠকে সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সংসদের কার্যক্রম আরও গতিশীল ও জনগণমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েও মতবিনিময় করা হয়।


বৈঠকে অংশগ্রহণকারী সংসদ সদস্যরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরও জোরদার করার পাশাপাশি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।