নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি :
মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলন। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও শান্তির বার্তা।
তিনি আরও বলেন, সমাজের ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করতে পারে, সে জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
কামরুজ্জামান রতন তাঁর বক্তব্যে মুন্সিগঞ্জ-৩ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর শক্তি।
ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “সবার জীবন ভরে উঠুক ঈদের আনন্দে—ঈদ মোবারক। ”