পবিত্র ঈদুল ফিতরে আনন্দ ও সম্প্রীতির বার্তা দিলেন মহিউদ্দিন

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২০ মার্চ, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
পবিত্র ঈদুল ফিতরে আনন্দ ও সম্প্রীতির বার্তা দিলেন মহিউদ্দিন

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ মুন্সিগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মহিউদ্দিন।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা পৌঁছে দেয়।


তিনি আরও বলেন, সমাজের ধনী-গরিব নির্বিশেষে সকলের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের মূল প্রতিপাদ্য। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


মোঃ মহিউদ্দিন সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

পরিশেষে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।