নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জাহাঙ্গীর আলম : সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবারও মুন্সীগঞ্জের বেশ কিছু এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
জেলার সদর ও সিরাজদিখান উপজেলার প্রায় ১৫টি গ্রামের হাজারো মানুষ স্থানীয় সময় অনুযায়ী নামাজ আদায় করে ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে ।
প্রধানত মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিঝিকান্দি, কালিরচর, রাকেরকান্দি এবং শিলই ইউনিয়নের উত্তরকান্দি, সৈয়দপুরসহ বেশ কিছু গ্রামের মানুষ আগাম ঈদ উদযাপন করছেন।
এই গ্রামগুলোর বাসিন্দারা দীর্ঘ কয়েক দশক ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা ও ঈদুল ফিতর উদযাপন করে আসছেন।
শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহ মাঠে সকাল ৯টার দিকে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এসব গ্রামে পাঁচ থেকে ছয় হাজার মানুষ শত বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।
এ প্রসঙ্গে জাহাঙ্গীর তরিকার মুরিদানরা জানান, পৃথিবীর যেকোন স্থানে নতুন চাঁদ দেখা দিলে সেই অনুযায়ী ঈদ উদযাপন করা উচিত। তাই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করে থাকেন।
এছাড়া চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানেও এই একই ধারাবাহিকতায় আগাম ঈদ পালিত হয়ে থাকে।