ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ ব্যবস্থা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১৬ মার্চ, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ ব্যবস্থা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।


সোমবার (১৬ মার্চ) থেকে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর তদারকিতে এবং সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


 


যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাওয়া টোল প্লাজায় লেন ব্যবস্থাপনায় সহায়তা, নিয়মিত টহল জোরদার, রেকার সার্ভিস প্রস্তুত রাখা এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।


এদিন ঢাকা-মাওয়া মহাসড়ক সরেজমিন পরিদর্শন করে গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।


 


এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, মহাসড়কে যানজট নিরসন, যাত্রী হয়রানি রোধ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাই প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ঈদ পরবর্তী ফিরতি যাত্রা পর্যন্ত জোরদার থাকবে।


এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।