নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মহাকালী গ্রামে প্রবাসী ও স্থানীয় তরুণ সমাজের উদ্যোগে ১০০টি অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ই মার্চ ) বিকাল ৩টা দিকে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। স্থানীয় তরুণ সমাজ ও প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগে এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় তরুণ সমাজের সদস্য নজরুল মোল্লা, তছলিম ও মোস্তফা।
এ কার্যক্রমে সহযোগিতা করেন প্রবাসী মোঃ ইকবাল গাজী, সোহাগ মোল্লা, জাকির মোল্লা ও মহিউদ্দিন মোল্লা।
উপস্থিত ব্যক্তিরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
এ উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।