মুন্সীগঞ্জে শনিবার ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৫
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে শনিবার ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

মুন্সীগঞ্জে আগামী ১৩ ডিসেম্বর, শনিবার রক্ষণাবেক্ষণ কাজের কারণে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জেলা বিদ্যুৎ বিভাগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই লোডশেডিং কার্যকর থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

মিরেশ্বর, পঞ্চসার (ইটখোলা), বাস্তুহারা, গোসাইবাগ (আংশিক), বাগবাড়ী (আংশিক), মুক্তারপুর (আংশিক), খালাসীবাড়ী (আংশিক), নতুনগাঁও (আংশিক), নয়াগাঁও মধ্যপাড়া (আংশিক), বাস্তুহারা (আংশিক), মানিকপুর, ইদ্রাকপুর (আংশিক), উত্তর কোটগাঁও (আংশিক), হাসপাতাল এলাকা, সুপারমার্কেট (আংশিক), পুলিশ ফাঁড়ি, প্রেসক্লাব, খালইস্ট (আংশিক), মুন্সীগঞ্জ বাজার (আংশিক), কাচারী (আংশিক), মাঠপাড়া, পাসপোর্ট অফিস, হরগঙ্গা কলেজ, ডিসি অফিস, এসপি অফিস, সিভিল সার্জন অফিস, সার্কিট হাউজ, জেলা কারাগার, জেলা পরিষদ ভবন, মুন্সীগঞ্জ স্টেডিয়াম, জেলা আদালত ভবন, পৌরসভা ভবন, শিল্পকলা একাডেমি, পুরাতন হাসপাতাল, পঞ্চসার (আংশিক), মানিকপুর দশতলা (আংশিক), গণকপাড়া, কোটগাঁও, সরদারপাড়া, মধ্য কোটগাঁও, দেওভোগ, ভিটিশীল মন্দির (আংশিক), টেনিস ক্লাব, এলজিইডি অফিস, সরকারি মহিলা কলেজ, মুন্সীগঞ্জ বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালক ও বালিকা বিদ্যালয়, মিরেশ্বর (আংশিক), দুর্গাবাড়ী, রামেরগাঁও, আড়পুকুরপাড়, আধারিয়াতলা, সরকারপাড়া, দক্ষিণ রামগোপালপুর (বাঁশপট্টি), দশকানি (আংশিক), মুক্তারপুর চৌধুরীবাড়ী, দয়াল বাজার (আংশিক), গণকপাড়া (আংশিক), দেওভোগ (আংশিক), বৈখর, চম্পাতলা, রানুরুহিতপুর, রানহ পারুলপাড়া, বিসিক, ডিঙ্গাভাঙ্গা (আংশিক) এবং সড়ক ভবন।

জেলা বিদ্যুৎ বিভাগ জানায়, কারিগরি বা জরুরি পরিস্থিতিতে সময়সূচিতে পরিবর্তন হতে পারে। পাশাপাশি হঠাৎ করেও বিদ্যুৎ সংযোগ চালু হয়ে যেতে পারে—এ কারণে নাগরিকদের বৈদ্যুতিক লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্ন করতে সবার সহযোগিতাও চেয়েছে বিদ্যুৎ বিভাগ।