নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পঞ্চসার ইউনিয়নবাসীসহ মুন্সিগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পঞ্চসার ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পঞ্চসার ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মো. সফিকুল ইসলাম রাতুল।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদের মহিমায় সকল বিভেদ ভুলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা কামরুজ্জামান রতন এর নেতৃত্বে মুন্সিগঞ্জ আজ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। তরুণ সমাজকে সাথে নিয়ে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত মুন্সিগঞ্জ গড়তে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর হাতকে আরও শক্তিশালী করতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন রাতুল।
একই সঙ্গে মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী সুলতান আহমেদ এর জন্যও দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
রাতুল বলেন, সুলতান আহমেদের নেতৃত্বে যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
সবশেষে তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ সবাইকে নিয়ে ভাগাভাগি করে উদযাপনের আহ্বান জানান।