নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।
১৭ মে রবিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদুর রহমান-এর ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং জ্ঞানচর্চার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে গল্প, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও শিশুতোষ বিভিন্ন বিষয়ভিত্তিক বই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মোমেন মিঞা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ তাদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষক ও অভিভাবকরা স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।