মুন্সীগঞ্জে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত রাজস্ব ব্যবস্থাপনায় গতি ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২৯ মার্চ, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত রাজস্ব ব্যবস্থাপনায় গতি ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা

জাহাঙ্গীর আলম :
রাজস্ব ব্যবস্থাপনায় গতি ও স্বচ্ছতা নিশ্চিতকরণে মুন্সীগঞ্জে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।  


রবিবার (২৯ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।



সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শরিফ উল্যাহ, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।


সভায় জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি রাজস্ব সংগ্রহে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।


সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাজস্ব কার্যক্রম আরও জোরদার, সময়োপযোগী ও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকল দপ্তরের মধ্যে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।


এ সময় উপস্থিত কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন এবং রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
সভায় জেলার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।