Md. Rayhanuzzaman Roky
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চার মুক্তারপুর এলাকার বাসিন্দা মজিবুর হাওলাদারের মরহুম বাবা–মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) পশ্চিম মুক্তারপুর এলাকার আবির এগ্রো ফুডস অ্যান্ড কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এ মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে মরহুমদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাই মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে শরিক হন।
পরে প্রায় সাত শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার ও ইফতার পরিবেশন করা হয়।
এতে এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজক পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবার কাছে মরহুমদের জন্য দোয়া কামনা করা হয়।
অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।