নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে গতকাল সূর্যালোক যুব সংগঠনের উদ্যোগে জেলা সদরের কাচারি এলাকায় প্রায় অর্ধশতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ ফরিদ পলক, সদস্য মাহামুদুল হাসান নীরব, নিজামউদ্দীন সৌরভ, কামরুল হাসান নিবিড়, শামিম শেখ, রুবেল মাদবর, রিফাতুল ইসলাম জয়, মো: শাওন, রায়হান তালুকদার প্রান্ত প্রমুখ।
এ সময় সংগঠনের সদস্যরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও সূর্যালোক যুব সংগঠন মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে।
উল্লেখ্য, সূর্যালোক যুব সংগঠন বিভিন্ন সময় জেলায় নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং অসহায় মানুষের সহায়তায় নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।