নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ থানাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগমামুদালীপাড়া এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবির এসআই (নিঃ) মো. ইয়াকুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ কৃষি ব্যাংক সংলগ্ন গোয়ালপাড়া গামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রুবেল (২৮), পিতা মো. জসিম উদ্দিন, সাং যোগিনীঘাট এবং মো. মিলন (৪৩), পিতা গিয়াসউদ্দিন প্রধান, সাং হাটলক্ষীগঞ্জ, উভয়ই মুন্সীগঞ্জ সদর থানা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং মাদক নির্মূলে এ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।