জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০২ মার্চ, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  


গতকাল রোববার মুন্সীগঞ্জ শহরের মুন টাওয়ারে এ মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সংগঠক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হয়। রমজানের এই পবিত্র মাসে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানটি জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এড. মাহবুব উল আলম স্বপন সভাপতিত্ব করেন এবং  সাধারন সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল সঞ্চালনায় ছিলেন।  


এ সময় আরো উপস্থিত ছিলেন --- উদীচি শিল্পি গোষ্ঠির সাবেক সভাপতি ( মুন্সিগঞ্জ) হামিদা খাতুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, নাট্যকার ও নির্দেশক শিশির রহমান, জেলা সাংস্কৃতিক জোটের সহ সভাপতি দুলাল হোসেন, হিরন কিরন থিয়েটার সভাপতি মো. সেলিম রেজা, কন্ঠশিল্পি সুমন চৌধুরী, কন্ঠশিল্পি মজিবুর রহমান বাবুল, সালাউদ্দিন বাবুল, জেলা সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক এড. ফেরদৌস উর রহমান, জেলা সাংবাদিক ফোরামের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা অপূর্ব সূচনা, শিক্ষক রোকসানা মহুয়া প্রমুখ।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।