মুন্সীগঞ্জে অসহায়দের মাঝে আমঘাটা যুব সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ২১ ফেব্রুয়ারী, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে অসহায়দের মাঝে আমঘাটা যুব সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি  : “বদলে যাওয়ার সূচনায় আমাদের পথচলা”—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র প্রায় ১২৫টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।


গত ১৭ ফেব্রুয়ারি সংগঠনটির উদ্যোগে এই মানবিক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।



প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে সংগঠনের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হয়।

 পাশাপাশি তারা জানায়, সমাজের কল্যাণে ও মানবিক সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি পালন করে আসছে।


এবারের ইফতার সামগ্রীর প্যাকেজে ছিল—
২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি খেজুর, ১ কেজি বেসন, ২ কেজি মুড়ি, ঠ্যাং, আপেল, মালটা, কমলা ও সেমাই।


উপকারভোগী পরিবারগুলো সংগঠনের এ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসী জানান, আমঘাটা যুব সংগঠনের এমন মানবিক ও সামাজিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তাদের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত