নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গণনা প্রায় শেষ। এখন চলছে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত থেকে বিভিন্ন আসনের জেলা রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ভাবে এসব ফলাফল ঘোষণা করেন। এতে দেখা যায় বিএনপি সমর্থিত ১৩টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬টি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১টি আসনে জয় লাভ করেছে।
এবারের নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনে যেসব প্রার্থীরা বিজয়ী হয়েছেন-
ঢাকা-১: বিএনপি সমর্থিত প্রার্থী খোন্দকার আবু আশফাক।
ঢাকা-২: বিএনপি সমর্থিত প্রার্থী মো. আমানউল্লাহ আমান।
ঢাকা-৩: বিএনপি সমর্থিত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।
ঢাকা-৪: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন।
ঢাকা-৫: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।
ঢাকা-৬: বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন।
ঢাকা-৭: বিএনপি সমর্থিত প্রার্থী হামিদুর রহমান।
ঢাকা-৮: বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
ঢাকা-৯: বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রশিদ।
ঢাকা-১০: বিএনপি সমর্থিত প্রার্থী শেখ রবিউল আলম।
ঢাকা-১১: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. নাহিদ ইসলাম।
ঢাকা-১২: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম।
ঢাকা-১৩: বিএনপি সমর্থিত প্রার্থী ববি হাজ্জাজ।
ঢাকা-১৪: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম।
ঢাকা-১৫: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ শফিকুর রহমান।
ঢাকা-১৬: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বাতেন।
ঢাকা-১৭: বিএনপি সমর্থিত প্রার্থী তারেক রহমান।
ঢাকা-১৮: বিএনপি সমর্থিত প্রার্থী এস, এম, জাহাঙ্গীর হোসেন।
ঢাকা-১৯: বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
ঢাকা-২০: বিএনপি সমর্থিত প্রার্থী মো. তমিজ উদ্দিন।